লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৬ পিএম

লক্ষ্মীপুরে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ৮ ভরি স্বর্ণসহ নগদ ১৮ হাজার টাকা লুটে নিয়ে যায়।

সোমবার দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউপির আব্দুল্লাহপুর গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের ঘরে ডাকাতির ঘটনা ঘটে।

প্রবাসী শ্বশুর আবু তাহের ও চাচা দলিল উদ্দিন দুলাল জানান,রাতে ডাকাত দল ঘরের ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে আটকিয়ে রাখে প্রবাসীর স্ত্রী রীনা বেগম ও ৬ বছরের সন্তান ফাবিহাকে।

এসময় তারা ঘরে থাকা নগদ ১৮ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কারসহ ঘরের মালামাল নিয়ে যায়। এ ঘটনার পর থেকে তাদের মাঝে আতংক দেখা দিয়েছে।

নিরাপত্তা জোরদার করতে টহল পুলিশের তৎপরতা বৃদ্ধির জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরও পড়ুন: জামালপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, ডাকাতি রোধে লক্ষ্মীপুর পৌর শহরসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ কাজ করছে। তবে ভবানীগঞ্জ ইউপির আব্দুল্লাহপুর এলাকায় প্রবাসীর বাড়িতে ডাকাতির বিষয়ে তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তবে মামলা হয়নি বলে জানান এ কর্মকর্তা।


একাত্তর/আরএ

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর