বেনাপোলে সীমান্ত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:০২ পিএম

বেনাপোল রঘুনাথপুর বিওপির ভারত সীমান্তের কাঁটাতারের ৫০০ গজ দুরে বাংলাদেশের জমিতে এক অজ্ঞাত ব্যক্তির (৩৬) মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও বিজিবি। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে স্থানীয় রঘুনাথপুর গ্রামের এরোরখালের পাশে পাতির বিল নামক মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের খোলের পাড় মাঠে সকালে কৃষকেরা কাজ করতে গেলে একটি মরদেহ দেখতে পায়। তারা প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানকে জানান। পরে তিনি পুলিশ ও বিজিবিকে খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেছে।

পুলিশ জানায়, মরদেহের পায়ে একটি গামছা বাধা দেখা যায় এবং ধারণা করা হচ্ছে তাকে ভারতে ভিড়ে সীমান্তে হত্যার পর বাংলাদেশ সীমান্তে ফেলে রাখা হয়েছে। মরদেহটি ভারত সীমান্তের দিক থেকে টেনে আনার চিহ্ন লক্ষ্য করা গেছে। লাশটির গায়ে আঘাতের কালসিটে দাগ ও মারধরের কাল ফোলা দেখা যায়।

আরও পড়ুন: তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার, হত্যাকারী আটক

এ বিষয়ে নাভারণ সার্কেল এসপি জুয়েল ইমরান জানান, সকালে রঘুনাথপুর বিজিবি বিওপির ভারতের ভিড়ে সীমান্তের কাঁটাতারের পাশে পোর্ট থানার পুলিশ ও বিজিবিকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর