যাত্রী ধর্ষণের অভিযোগে বাস কাউন্টারের দুই কর্মচারী গ্রেপ্তার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:০২ পিএম

লালমনিরহাটে এক কিশোরী যাত্রীকে ধর্ষণের অভিযোগে নাবিল পরিবহনের দুই কাউন্টার কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাবলু মিয়া ও তসলিম মিয়া। 

জানা গেছে, ধর্ষণের শিকার কিশোরী জেলার হাতিবান্ধা থানার বাসিন্দা। তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী। 

আরও পড়ুন: নওগাঁয় ২১ ঘণ্টা পর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, গত ১ সেপ্টেম্বর প্রতিবেশী দুলাভাইয়ের সাথে নাবিল পরিবহণের কাউন্টারে যান ওই কিশোরী। সেখানে গিয়ে ধর্ষণের শিকার হন তিনি। 

এ ঘটনায় বুধবার ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে দুইজনকে পুলিশ আটক করে। পরে মামলা নথিভুক্ত হলে তাদেরকে বিচারের জন্য আদালতে প্রেরণ করা হয়। 

একাত্তর/এসজে

লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর