কুমিল্লায় ট্রাক চালক হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:২২ পিএম

২০০৬ সালে কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা এলাকায় ট্রাক ড্রাইভার জয়নাল আবেদীন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই ঘটনায় অপর এক আসামিকে ১০ বছরের সশ্রম কারদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে এক লাখ টাকা করে এবং কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার মামলাটির রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার। 

রাষ্ট্র্র পক্ষের পক্ষের আইনজীবী মো: মজিবুর রহমান বাহার জানান, ২০০৬ সালের ২০ জুন চৌদ্দগ্রামে ট্রাক লুট করার সময় চালক জয়নাল আবেদীনকে খুন করা হয়। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। 

আরও পড়ুন: ক্রিভি রিহে বাঁধে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, বন্যার আশঙ্কা

মামলার তদন্তে পুলিশ বিভিন্ন স্থান থেকে আসামি আহসান উল্যাহ, মো: হোসেন ও মো: শামসুল হককে গ্রেপ্তার করে। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই মামলায় ১৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। ২০০৭ সালে ১ মার্চ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়। 

মামলার আইনজীবী জানান, তবে দণ্ডপ্রাপ্ত তিন আসামিই মামলা চলাকালীন সময়ে জামিনে গিয়ে পলাতক রয়েছেন।


একাত্তর/আরবিএস  

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল নেসা ইরাকে (৮) অপহরণ ও হত্যার মামলায় একমাত্র আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর