বেনাপোলে নম্বরবিহীন প্রাইভেটকারে মাদকসহ একজন আটক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৫ পিএম

যশোরের বেনাপোল সীমান্তের কাগজপুকুর বাজার থেকে একটি নম্বরবিহীন প্রাইভেটকারে চার হাজার ৯৫৬ পিস ইয়াবা, ১০০ বোতল ফেনসিডিল ও চার কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজার থেকে তাকে আটক করা হয়। 

জানা গেছে, আটক সোহাগ হোসেন (৩৫) শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার মৃত মহর আলীর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবরের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজার এলাকায় বিজিবির একটি দল অভিযান চালিয়ে নম্বরবিহীন একটি এলিয়ন প্রাইভেটকার জব্দ করে। প্রাইভেটকারটি বেনাপোল বিজিবি কোম্পানি সদরে নিয়ে তল্লাশি করে তাতে লুকানো অবস্থায় চার হাজার ৯৬৫ পিস ইয়াবা, চার কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় প্রাইভেটকার চালক সোহাগকে আটক করা হয়। 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে তিন ডাকাতির ঘটনায় ১১ ডাকাত গ্রেপ্তার

তিনি আরও জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা আরও দুইজন পালিয়ে যান। আটককৃত প্রাইভেট কারসহ মাদকের বাজারমূল্য ৫০ লাখ ৬৩ হাজার টাকা বলেও জানান তিনি। 

আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।


একাত্তর/জো 

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
প্রায় সাত কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর