দুই কৃষকের সাড়ে চারশ’ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৯ পিএম

কুমিল্লার রাতের আধারে দুই কৃষকের জমির সাড়ে চারশ’ ফলজ ও সবজি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা বানিন রায়।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. আল আমিন জানান, তার বাড়ি উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে। বাড়ির পাশে তিনি ৩৫ শতক জমিতে ড্রাগন বাগান করেছেন। গেল সোমবার দুর্বৃত্তরা তার বাগানের ১৮৪টি ড্রাগন গাছ কেটে দেয়। এ ঘটনায় তিনি কৃষি অফিসকে জানিয়েছিলেন।

পরে সকালে প্রতিবেশির মাধ্যমে জানতে পারেন তার ড্রাগন বাগানে আবারো গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এবার আরো দুইশ’ ড্রাগন গাছ কেটেছে দুর্বৃত্তরা। গাছগুলোতে ফুল-ফল ছিলো। দুই দফায় কাটা হয়েছে ৩৮৪টি গাছ।

খবর পেয়ে ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকির হোসেন ঘটনাস্থলে যান। তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে কথা বলেছি। এ বিষয়ে আইনগত সুবিধা পেতে যা যা করার দরকার সবই করবো।

এদিকে একই রাতে বুড়িচং উপজেলার উত্তরগ্রামের কৃষক হুমায়ুন কবীরের ১৩ শতক জমিতে বেগুন ঝুলে আছে এমন ৭২টি গাছ উপড়ে ফেলছে দুর্বৃত্তরা।

হুমায়ুন কবীর বলেন, অনেক টাকা খরচ করে জমিতে বেগুন গাছ রোপন করেছিলাম। জমিতে মোট সাতশ’ গাছ আছে। প্রতিটি গাছে ছোট ছোট শিংনাথ বেগুন আছে গড়ে ১৫ থেকে ১৬টি করে। দুর্বৃত্তরা আমার বেগুন গাছগুলো উঁপড়ে ফেলেছে। এখন আমি খুব অসহায় হয়ে গেছি। এখন আইনগত পদক্ষেপ নিলে যদি বাকি গাছগুলো উঁপড়ে ফেলে সে ভয়ে থানায় অভিযোগ করতে ভয় পাচ্ছি।

আরও পড়ুন: ইছামতি নদীর প্রবল ভাঙনে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান হুমকিতে

বুড়িচং উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা বানিন রায় বলেন, খবর পেয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকের ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেন। আমরা কৃষকের ক্ষয়ক্ষতি নিরূপণ করেছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য যা করার দরকার আমরা করবো। এছাড়াও তারা যেন আইনি পদক্ষেপ নেয় সে ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।

কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, আমরা ঘটনা জেনেছি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর