ছিনিয়ে নেয়া ২২ গরু উদ্ধার, ছয় ডাকাত গ্রেপ্তার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৪২ পিএম

নাটোরের বড়াইগ্রাম থেকে ডাকাতদের ছিনিয়ে নেওয়া ২২টি গরু উদ্ধারসহ ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সাইফুর রহমান।

এসময় তাদের নিকট থেকে নগদ এক লাখ টাকা ও দুইটি ট্রাক উদ্ধার করা হয় বলেও জানান পুলিশ সুপার। 

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা গ্রামের ফজলে রাব্বি, বগুড়ার গাবতলী উপজেলার চকডমর গ্রামের সেকেন্দার আলী, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মির্জাপুর গ্রামের শিশির মন্ডল, বাগগাড়ীপাড়ার মিন্টু ব্যাপারী, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওখাদা গ্রামের রাসেল ব্যাপারী ও মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের ফারুক হোসেন।

আরও পড়ুন: দুই কৃষকের সাড়ে চারশ’ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান জানান, গত ৩০ আগস্ট বড়াইগ্রাম থানায় একটি ট্রাক থেকে ১৩টি এবং ৭ সেপ্টেম্বর অপর আরেকটি গরুর ট্রাকে ছিনতাই করেন ওই ডাকাতরা। তাদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশেষে কুষ্টিয়া থেকে গরু, ট্রাক ও টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়। 


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীকে জখম করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর