দুর্গন্ধ পেয়ে ঘর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩২ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল নিশ্চিত করেন। 

নিহত বৃদ্ধের নাম খোকা মিয়া (৭০)। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে খোকা মিয়ার ঘর থেকে দুর্গন্ধ আসতে শুরু করে। এসময় খোকা মিয়াকে ডাকলে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। তার স্ত্রী জোসনা বেগমকে ডাকলে তিনিও সাড়াশব্দ দেননি। 

স্থানীয়রা জানতে পারেন, তার স্ত্রী তার স্বামী খোকা মিয়াকে রেখে জয়পুরহাটে গেছেন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ঘরের ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: গলাচিপায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া কিশোরীর রহস্যজনক মৃত্যু

কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু বলেন, ওই বৃদ্ধের মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। তাই পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য তার মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এবিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল  জানান, ঘটনা রহস্যজনক মনে হয়েছে। তাই ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

একাত্তর/এসজে

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে নেত্রকোনার সদর উপজেলার শিবপ্রসাদপুর গ্রামের ৮৫ বছর বয়সী অসহায় বৃদ্ধ রুস্তম আলী ও তাঁর চার এতিম নাতি-নাতনির পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার বিকেল...
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর। লালমনিরহাটের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই স্থলবন্দরটি পুনরায় চালুর উদ্যোগের কথা জানিয়ে লালমনিরহাটবাসীকে এমন আশ্বাস দিয়েছেন দুর্যোগ...
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর