কুরিয়ার সার্ভিসে এলো সাড়ে ৯ কোটি টাকার কারেন্ট জাল

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫১ পিএম

ভোলায় একটি কুরিয়ার সার্ভিস থেকে ২৭ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে শহরের কালিনাথ বাজারের তিন খাম্বা এলাকায় জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিস থেকে নতুন এ কারেন্ট জাল জব্দ করা হয়।

এদিন সন্ধ্যা সাতটার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শাফিউল কিঞ্জল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য খবর জানিয়েছেন।

তিনি জানান, বিকেল পাঁচটার দিকে গোপন খবরে কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতাধীন বিসিজি বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জননী কুরিয়ার সার্ভিসের অফিস তল্লাশি কারেন্ট জাল জব্দ করা হয়। 

তিনি জানান, জব্দ জালের বাজার মূল্য প্রায় ৯ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। তবে এ সময় জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা যায়নি। জালগুলো পরে পুড়িয়ে ফেলা হবে। 

একটি ভুয়া নাম দিয়ে সুতার জাল লিখে ওই কুরিয়ার সার্ভিসে এ জালগুলো এসেছিল। কুরিয়ার সার্ভিসের লোকজন বিষয়টি জানতেন না বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।


একাত্তর/এসি

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর