রূপগঞ্জে ছাত্রদলের মশাল মিছিলে যুবলীগের হামলা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৫ এএম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমানের নেতৃত্বে রূপগঞ্জের ভুলতা এলাকায় আয়োজিত মশাল মিছিলে হামলা করেছে যুবলীগ। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

সারাদেশে অব্যাহত লোডশেডিং, নিত্যপণ্য সামগ্রী, গণপরিবহনের ভাড়া আর জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং পুলিশের গুলিতে নুরে আলম, আব্দুর রহিম ও শাওনের মৃত্যুর প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র মুক্তি দাবিতে এই মশাল মিছিলের আয়োজন করা হয়। 

এ ঘটনায় আহতরা হলেন- যুবলীগের রুহুল আমিন এবং ছাত্রদল নেতা মাসুদুর রহমান, অনিক, মাসুম মিয়া, জাহিদ হাসান হৃদয়, অন্তর, সাহাবুদ্দিন ও রেহানা। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনাকে কেন্দ্র করে ভুলতা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। 

ছাত্রদল নেতাকর্মীরা দাবি করেন, শনিবার রাত ১০টার দিকে উপজেলার ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। এসময় যুবলীগ নেতা কামাল হোসেনের নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীরা তাদের উপর হামলা করে এবং কয়েকটি মোটরসাইকেল ও বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় বলেও অভিযোগ তাদের।

আরও পড়ুন: মুহিবুল্লাহ হত্যা মামলার আসামির কারাগারে মৃত্যু

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন বলেন, বিএনপি-জামাত জ্বালাও-পোড়াও করার উদ্দেশ্যে রাতে মশাল নিয়ে বের হয়। তারা গাড়িতে অগ্নিসংযোগ করতে গেলে যুবলীগ নেতাকর্মীরা তাদেরকে প্রতিরোধ করে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর