বিয়ের ১০ দিন পর ব্যাংক থেকে নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৯ পিএম

রংপুর নগরীর সেন্ট্রাল রোডের একটি ব্যাংকের ভেতর থেকে শামীম মিয়া (২৫) নামের এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে অগ্রণী ব্যাংকের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শামীম রংপুর মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ এলাকার আমজাদ হোসেনের ছেলে।

ব্যাংকের ব্যবস্থাপক আরিফুল ইসলাম জানান, শামীম ১৭ মাস থেকে সিকিউরিটি গার্ড হিসেবে এখানে চাকরি করছেন। গত দশদিন আগে তিনি বিয়ে করেছেন। আজ সকালে শাখার লোকজন ব্যাংকে এসে ডাকাডাকির পর কোনো সাড়া না পাওয়ায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে তালা ভেঙে দেখা যায় শামীমের মরদেহ।

ব্যাংকের টাকাসহ অন্য কিছু লোপাট হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

এ ঘটনায় আজ সকাল থেকে ওই ব্যাংকের গ্রাহক সেবাও বন্ধ রাখা হয়েছে। ফলে ভোগান্তিতে পরেছে গ্রাহকরা।

নিহত শামীমের ভাই শরিফুল বলেন, শামীম প্রতিদিন সন্ধ্যায় বাড়ি যেত আর সকালে ব্যাংকে আসতো, কিন্তু গতকাল সে বাড়িতে যায়নি।

কাঁদতে কাঁদতে শরিফুল আরো বলেন, কিভাবে কি হলো আমরা কিছুই বুঝতে পারছিনা।

আরও পড়ুন: নোয়াখালীতে বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা, নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।


একাত্তর/আরএ

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর