পদ্মা সেতুর নাট-বল্টু খোলা বায়েজিদের জামিন স্থগিত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০২:১৭ পিএম

পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর দিন স্বপ্নের এই স্থাপনার নাট বল্টু খোলার ভাইরাল ভিডিও’র হোতা সেই যুবক বায়েজিদ তালহার জামিন স্থগিত করেছে সুপ্রিমকোর্টের চেম্বার আদালত।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদেশে বিচারক বলেন, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তার জামিন স্থগিত থাকবে। এরপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।

গত ২৬ জুন রাজধানীর শান্তিনগর এলাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে আটক করে। বায়েজিদের বাড়ি পটুয়াখালীতে। তিনি রাজধানীতে চাকরি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয় তীব্র সমালোচনা। ওই যুবকের এমন কাণ্ড দেখে অনেকেই তার শাস্তি দাবি করেন।

ভিডিওতে দেখা যায়, এক যুবক পদ্মা সেতুর কংক্রিটের রেলিংয়ের ওপর দিয়ে লোহার রেলিংয়ের দুটি নাট খুলছেন। নাট দুটি দিয়ে লোহার রেলিং আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সাথে।

আরও পড়ুন: মিয়ানমারকে কড়া প্রতিবাদ ও সতর্ক করলো ঢাকা

এরপর সেই যুবক নাট দুটি বাঁ হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ডানহাতে নেন এবং আবার বাঁ হাতের ওপর রাখেন। এরপর যুবকটি বিরূপ মন্তব্যও করেন।


একাত্তর/আরএ

মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে খুলনায় এসেছে পরীক্ষামূলক একটি ট্রেন। রোববার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পরীক্ষামূলক ট্রেনটি দুপুর ১২টা ৪০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।...
কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যান...
দক্ষিণবঙ্গের প্রবেশপথ পদ্মা সেতুতে শুক্রবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছিলো । এদিন সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। আর টোল আদায় হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা।
ঈদযাত্রায় ঢাকা থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। এতে করে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তায়...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর