কথিত দাদাকে খুন করে দম্পতির পলায়ন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৬ এএম

গ্রাম থেকে আশুলিয়ায় বেড়াতে আসা কথিত দাদাকে (৪০) হত্যা করে পালানোর অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকায় মো. আসলামের মালিকানাধীন টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাড়ির মালিক ও প্রতিবেশীর জানান, বাড়ির একটি কক্ষে সবুজ ও জেসমিন নামে এক দম্পতি গত পাঁচ মাস ধরে বসবাস করে আসছিলো। 

শনিবার রাতে জেসমিনের দাদা পরিচয়ে এক ব্যক্তি গ্রাম থেকে বেড়াতে আসেন। পরে রোববার সারাদিন তাদের ঘর থেকে কোন শব্দ পাওয়া যাচ্ছিলো না। এমনকি বাইরের যৌথ রান্না ঘরে সারাদিন তাদের কাউকে দেখতে না পেয়ে সন্দেহ হয়। আবার তাদের দুই মাসের ঘর ভাড়া বকেয়া ছিলো। 

পরে কক্ষের কাছে গিয়ে দেখা যায় দরজা তালাবদ্ধ। প্রথমে সবাই ভেবেছিলো ভাড়া না দিয়ে হয়তো পালিয়েছে। কিন্তু তালা ভেঙ্গে ঘরের মেঝেতে গলায় গামছা পেছানো অবস্থায় ওই ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে আশুলিয়া থানায় খবর দেয়া হয়।

পলাতক দম্পতি সুবজ ও জেসমিন। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া। তবে তাদের পরিচয় সঠিক কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে বলে পুলিশের দাবী। ওই এলাকায় সবুজ রাজমিস্ত্রির কাজ করতো ও জেসমিন গৃহিনী।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমকিভাবে ধারনা করা হচ্ছে ওই ব্যক্তিকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে ওই দম্পতি। তবে নিহতের পরিচয় পাওয়া গেলে জানা যাবে, তারা আসলেই আত্মীয়-স্বজন কিনা বা হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

একাত্তর/এসজে
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর