বৃদ্ধকে রাস্তায় ফেলে গেলো স্বজন, দায়িত্ব নিলেন ওসি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৯ পিএম

মুন্সীগঞ্জ শ্রীনগরে রাস্তায় ফেলে যাওয়া এক বৃদ্ধের দায়িত্ব নিলেন শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোলাপাড়া মাদ্রাসার পাশ থেকে ফেলে যাওয়া বৃদ্ধ আঃ কাদের (৬৫) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে কোলাপাড়া মাদ্রাসার পাশে প্যারালাইস রোগী আব্দুল কাদেরকে একটি রেকসিনের ওপর বালিশ দিয়ে স্বজনরা শুইয়ে রেখে যায়, পাশে একটি বস্তায় রেখে যায় তার পড়নের কাপড়। 

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে  ঘটনাস্থলে ছুটে যান শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম। তিনি আব্দুল কাদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

image

এসময় পুরো শরীর প্যারালাইসড হয়ে যাওয়া আব্দুল কাদের জানান, তার ভাই পলাশ তাকে এখানে ফেলে গেছে। চার সন্তানের জনক আঃ কাদেরের ছেলে-মেয়েরা তার কোন খোঁজ নেন না।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, একটি অপরিচিত নাম্বার থেকে অসুস্থ আব্দুল কাদেরের খবর জানতে পারি। খবর পেয়ে সেখানে ছুটে যাই এবং তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

তিনি আরো বলেন, আব্দুল কাদেরের পরিবারের সাথে কথা বলেছি। কিন্তু তারা কেউ চিকিৎসার দায়িত্ব নিতে চাচ্ছে না। তাই আমিই তার চিকিৎসার দায়িত্ব নিয়েছি।


একাত্তর/এআর

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে নেত্রকোনার সদর উপজেলার শিবপ্রসাদপুর গ্রামের ৮৫ বছর বয়সী অসহায় বৃদ্ধ রুস্তম আলী ও তাঁর চার এতিম নাতি-নাতনির পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার বিকেল...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর