ফেসবুকে পোস্ট দিয়ে শিক্ষকের আত্মহত্যা, ছাত্রী আটক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪০ পিএম

নরসিংদীতে ফেসবুকে পোস্ট দিয়ে এক কলেজ শিক্ষকের আত্মহত্যা করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ছাত্রীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে জেলার হাজিপুরে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মৃত শিক্ষকের নাম আব্দুল্লাহ আলী। তিনি নরসিংদী মডেল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ও হাজিপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তার চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

এ আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে একই কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে আটক করেছে পুলিশ।

আত্মহত্যার প্রায় ১৪ ঘণ্টা আগে ওই শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আই এম ডেস্ট্রয়িং মাইসেল্ফ’ লিখে একটি পোস্ট করেন।

জানা গেছে, মৃত আব্দুল্লাহ আলী কয়েক মাস আগে থেকে নরসিংদী মডেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন। সেখান থেকে প্রথমে পরিচয় পরে পরিণয়। তারপর ছাত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক। এক পর্যায়ে ওই শিক্ষার্থী তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে এই চাপ সামলাতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আই এম ডেস্ট্রয়িং মাইসেল্ফ’ লিখে একটি পোস্টও করেন। পরে নিজের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে তিনি আত্মহত্যা করেন।

খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: একযুগ পর মিললো সন্তানের স্বীকৃতি, ধর্ষকের যাবজ্জীবন

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, এক ছাত্রীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


একাত্তর/আরএ

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর