এসএসসি'র প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার আরও তিন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪০ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ওই বিদ্যালয়ের আরও দুই শিক্ষক এবং এক অফিস সহায়ককে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (২১ সেপ্টেম্বর) তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হলেও বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) তাদেরকে প্রশ্ন ফাঁসের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নেহাল উদ্দিন বালিকা বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক সোহেল আল মামুন, পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক হামিদুল ইসলাম ও অফিস সহায়ক সুজন মিয়া। 

এর আগে বুধবার একই স্কুলের প্রধান শিক্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ছয় জনে। 

বৃহস্পতিবার দুপুরে নতুন করে গ্রেপ্তার তিনজনকে কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

জেলা শিক্ষা অফিসার শামছুল আলম দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলামের সই করা পত্রের বরাতে জানান, স্থগিত চারটি পরীক্ষা নতুন সময়সূচী মোতাবেক আগামী ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। এর মধ্যে গণিত (আবশ্যিক) পরীক্ষা ১০ অক্টোবর, কৃষিশিক্ষা (তত্ত্বীয়) পরীক্ষা ১১ অক্টোবর, পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা ১২ অক্টোবর এবং রসায়ন (তত্ত্বীয়) পরীক্ষা ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, প্রশ্নফাঁসের এ ঘটনায় শিক্ষা বিভাগের মহাপরিচালকের পক্ষে তিনি বৃহস্পতিবার নেহাল উদ্দিন বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছেন। সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ অন্যান্য শিক্ষকদের জবানবন্দী রেকর্ড করা হয়েছে। 

এ প্রক্রিয়ার সাথে জড়িত শিক্ষা বিভাগের কারো কোন দায়িত্বে অবহেলা অনিয়ম কিংবা দুর্নীতির সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে শিক্ষা বিভাগ বিভাগীয় ব্যবস্থা নেবে।

আরও পড়ুন: ফেসবুকে পোস্ট দিয়ে শিক্ষকের আত্মহত্যা, ছাত্রী আটক

জেলা শিক্ষা অফিসার শামছুল আলম আরো জানান, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রশ্ন ফাঁসের ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ইতিমধ্যে কুড়িগ্রাম পৌঁছেছেন। এ কমিটির আহ্বায়ক দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. ফারাজ উদ্দিন তালুকদার।

তদন্ত টিমের অন্য সদস্যরা হলেন- উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উমা) প্রফেসর মো. হারুন অর রশিদ মণ্ডল এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক মো. আকতারুজ্জামান। তারা তাদের তদন্ত কার্যক্রমও শুরু করেছেন।

একাত্তর/এসজে

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
অদম্য মেধা, কঠোর পরিশ্রম আর অভাবের সঙ্গে নিরন্তর লড়াই করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফারজানা আক্তার। ইচ্ছে ছিল ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার। কিন্তু দারিদ্র্যের কঠিন...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর