প্রশ্নফাঁস: উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৮ পিএম

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আব্দুর রহমানকে বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাউশি এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। 

মাউশির উপ-পরিচালক (সাধারণ শিক্ষা) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, চলমান এসএসসি পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলাধীন ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. আব্দুর রহমানকে দায়িত্ব অবহেলার অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর (২) (খ) (আ) অনুসারে সাময়িক বরখাস্ত করা হলো।

তবে তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

আরও পড়ুন: র‍্যাব ও পুলিশের দুই নতুন প্রধানের নাম ঘোষণা

এর আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় চার বিষয়ের পরীক্ষা স্থগিত করে দিনাজপুর শিক্ষা বোর্ড। বিষয়গুলো হলো- গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান এবং রসায়ন।

জেলা শিক্ষা অফিসার শামছুল আলম দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম সাক্ষরিত সংশোধিতপত্রের বরাতে জানান, স্থগিত চারটি পরীক্ষার নতুন সময়সূচি মোতাবেক আগামী ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। এর মধ্যে গণিত (আবশ্যিক) ১০, কৃষিশিক্ষা (তত্ত্বীয়) ১১, রসায়ন (তত্ত্বীয়) ১৩ এবং পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।


একাত্তর/এসজে

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
অদম্য মেধা, কঠোর পরিশ্রম আর অভাবের সঙ্গে নিরন্তর লড়াই করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফারজানা আক্তার। ইচ্ছে ছিল ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার। কিন্তু দারিদ্র্যের কঠিন...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর