নকল সরবরাহের দায়ে দুই শিক্ষকের জে‌ল

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৮ পিএম

শেরপুরের ঝিনাইগাতী‌তে এসএসসি পরীক্ষা চলাকালীন সম‌য়ে কেন্দ্রে ঢু‌কে নকল সরবরা‌হের দায়ে দুই শিক্ষ‌কের সাত দি‌নের বিনাশ্রম কারাদন্ড দি‌য়ে‌ছে ভ্রাম‌্যমান আদালত। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজ কেন্দ্রের ভেত‌রে এ ঘটনা ঘ‌টে।

ঝিনাইগাতী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও বিচারক ফারুক আল মাসুদ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার ধানশাইল উত্তর দারিয়ার পাড় গ্রামের তারেক হোসেন এবং নয়াগাঁও গ্রামের মেহেদী হাসান মিলন। তারা দু'জনই ঝিনাইগাতী বাজারের জিদনী মডেল স্কুলের সহকারী শিক্ষক।

উপ‌জেলা প্রশাসন সূ‌ত্রে জানা যায়, এসএস‌সি পরীক্ষা চলাকালীন সম‌য়ে ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজ কেন্দ্রের ভেতরে ওই দুই শিক্ষককে সন্দেহ ক‌রে কর্তব্যরত পুলিশ। 

প‌রে প্রথম তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদকে খবর দেয়। খবর পে‌য়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থ‌লে আসে। এসময় তাদের কাছে থাকা মোবাইলের ভেতর থেকে গণিত পরীক্ষার প্রশ্ন পাওয়া গে‌লে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এসময় ভ্রাম‌্যমান আদালত তাদের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস ও নকল সরবরাহের অভিযোগ এনে সাত দি‌নের বিনাশ্রম কারাদন্ড প্রদান ক‌রেন।

সূত্র জানায়, ১৪৪ ধারা ভঙ্গ করে ২শ গজের মধ্যে মোবাইল ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্রের সমাধান এবং নকল সরবরাহ কর‌ছিল ওই কিন্ডান গা‌র্টেনের শিক্ষকরা।


একাত্তর/এসএ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
নোয়াখালী পৌর এলাকায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী তাসনিয়া (১৪) হত্যা মামলার একমাত্র আসামি সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে (৩৩) দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে আদালত।
খাগড়াছড়িতে এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনার জেরে জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। 
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিঘিরপাড় টিআইকে মেমোরিয়াল ডিগ্রি কলেজে পরিচালনা কমিটি গঠনের সভায় স্থানীয় এক বিএনপি নেতা ও তার সঙ্গীরা কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর