অষ্টম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা, আটক এক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১২:০৫ পিএম

নোয়াখালীতে অষ্টম এক শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর গলা ও হাতের রগ কেটে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ঘরের জিনিসপত্র তছনছ করে মূল্যবান স্বর্ণালংকারসহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যাওয়া হয়। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত স্কুলছাত্রী (১৪) জেলার একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ওই শিক্ষার্থীর বাসায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সাফজয়ী সব নারী ফুটবলারকে ঘর দেবে সরকার

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ভিকটিমের মা একটি স্কুলের শিক্ষিকা। তিনি প্রতিদিনের মতো সকালে স্কুলে গিয়ে সন্ধ্যা ৭টায় বাসায় ফিরেন। এ সময় দেখতে পান বাইরে থেকে দরজায় তালা লাগানো। পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা প্রতিদিনের মতো দরজা বন্ধ থাকায় কিছু অনুমান করতে পারেননি।

ভিকটিমের মা দরজা খুলে মেয়ের রুম বন্ধ পাওয়ায় তাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে বাসার পেছনের দিকে জানালা দিয়ে মেয়ের গলাকাটা রক্তাক্ত শরীর নগ্ন অবস্থায় বিছানার ওপর পড়ে থাকতে দেখেন তিনি। পরে দরজা ভেঙ্গে ওই কক্ষে প্রবেশ করেন তিনি।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, প্রতিবেশী মো. সাঈদ (২০) প্রায় সময় ভিকটিমকে উত্ত্যক্ত করতো। বিভিন্ন সময়ে হুমকিও দিয়েছিল।

এক প্রশ্নের জবাবে ভিকটিমের মা বলেন, সার্বিক পরিস্থিতি দেখে প্রতীয়মান হয় যে, হত্যাকারী একা বা দলবলসহ পূর্বপরিকল্পনা অনুযায়ী সুকৌশলে ওঁৎ পেতে ছিল। ভিকটিমকে একা পেয়ে ঘরে ঢুকে ধর্ষণের পর খুন করে মালামাল লুট করে নিয়ে যায়।

এই খুন ও ধর্ষণের ঘটনায় যৌথভাবে কাজ করছে থানা পুলিশ, ডিবি, পিবিআই ও সিআইডি। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মূল সন্দেহভাজন মো. সাঈদকে আটক করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্তসহ আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


একাত্তর/এসএ/এআর

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর