নিঃসন্তান দম্পতির ওপর হামলা, বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:২৭ এএম

নওগাঁর গভীর রাতে ঘরে ঢুকে এক বৃদ্ধ ও বৃদ্ধা দম্পতিকে কুপিয়ে জখম করার ২৮ দিন পর ওই বৃদ্ধ মারা গেছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ওই দম্পতি নিঃসন্তান ছিলেন। একই সঙ্গে তারা প্রায় ৩০ বিঘা সম্পত্তির মালিক ছিলেন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে গত ২৮ আগস্ট রাতে জেলার রাণীনগর উপজেলার করজগ্রাম দোগাছীপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম তাহের উদ্দিন (৮৫)। তিনি ওই গ্রামের মৃত সুখচান আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, দুর্বৃত্তের হামলায় গুরুত্বর আহত হয়ে বৃদ্ধ তাহের উদ্দিন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। গত সোমবার সন্ধ্যায় বাড়িতে নিয়ে এসে চিকিৎসা নিচ্ছিলেন।

নিহতের ভাতিজা মোবারক আলী জানান, গত ২৮ আগস্ট মাসের রাতে চাচা তাহের উদ্দিন (৮৫) ও তার স্ত্রী খোতেজান বিবি (৮০) নিজ ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ঘরের মধ্যে ঢুকে দুর্বৃত্তরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। 

এ সময় প্রতিবেশীরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তাহের উদ্দিনের অবস্থার অবনতি হওয়ায় রাতেই নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বগুড়া হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

এর মধ্যে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সোমবার সন্ধ্যায় বাড়িতে নিয়ে আসা হয়। এরপর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

আরও পড়ুন: সংঘর্ষ থামাতে গিয়ে দুই ভাই নিহত, আহত পাঁচ

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। মরদেহ ময়না তদন্তের নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ওসি জানান, ওই দম্পতির কোনো সন্তান নেই । তাদের প্রায় দুই কোটি টাকা মূল্যের ৩০ বিঘা সম্পত্তি রয়েছে, যার আনুমানিক মূল্য দুই কোটি। ওই ঘটনার সময় দুর্বৃত্তরা তাদের ঘরের কোনো সম্পদ নিয়ে যায়নি। এছাড়াও প্রাথমিকভাবে জানা গেছে, ওই সম্পত্তি নিয়ে পারিবারে মনোমালিন্য রয়েছে। অনেকগুলো বিষয় নিয়ে তদন্ত চলছে।


একাত্তর/এসি

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে নেত্রকোনার সদর উপজেলার শিবপ্রসাদপুর গ্রামের ৮৫ বছর বয়সী অসহায় বৃদ্ধ রুস্তম আলী ও তাঁর চার এতিম নাতি-নাতনির পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার বিকেল...
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর