গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৬ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে বাড়ির পাশে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন এক গৃহবধূ। এসময় তার গরুটিও মারা যায়।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের শিবচরণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবিতা রানী দাস (৩৫) চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামের পবিত্র কুমার দাসের স্ত্রী।

স্থানীয় এলাকাবাসী জানান, সকাল ১১টার দিকে হঠাৎ করে বজ্রপাতসহ ভারী বৃষ্টি শুরু হলে সবিতা রানী দাস তার বাড়ির পাশে গরু আনতে যান। 

আরও পড়ুন: প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার ছয় শিক্ষক-কর্মচারী বরখাস্ত

গরু নিয়ে বাড়ির কাছাকাছি এলে তিনি বজ্রপাতের শিকার হন। এসময় তার সাথে থাকা গরুটিও মারা যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস জানান, বজ্রপাতে গরুসহ গৃহবধূ মারা যাওয়ার ঘটনা শুনেছেন। এ দুর্ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাত্তর/এসজে
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর