শরণখোলা নতুন বেড়িবাঁধে ফাটল, এলাকায় আতঙ্ক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০২:০৬ পিএম

বাগেরহাটে সদ্য নির্মিত একটি বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। জেলার শরণখোলা উপজেলার ৩৫/১ পোল্ডারের বলেশ্বর নদ তীরবর্তী গাবতলা বাজারের স্লুইস গেটের পাশে আশা আলো মসজিদ এলাকায় ওই বাঁধে প্রায় ১২ মিটার ফাটল ধরছে। এতে আতঙ্ক আছেন স্থানীয়রা।  

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা বাঁধের এই ফাটল দেখতে পান।

উপজেলার দক্ষিণ সাউথখালী গ্রামের বাসিন্দা মো. সিয়াম মাহমুদ, সাইফুল ইসলাম হালিম জানান, তাদের প্রাণের দাবি ছিলো টেকসই বেড়িবাঁধ। সেই বাঁধ নির্মিতও হয়েছে। কিন্তু বাঁধ হস্তান্তরের আগেই এর বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

তাদের অভিযোগ, বাঁধে অতিরিক্ত বালু ব্যবহার করে উপর অংশে কিছু মাটির প্রলেপ দেয়া হয়েছে। যার ফলে বিভিন্ন যায়গায় ফাটল ধরছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, ৬২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণে জনপ্রতিনিধিদের কোনো সম্পৃক্ততা ছিলোনা। বাঁধটি নির্মাণে চায়না ঠিকাদার প্রতিষ্ঠান অনেকটা স্বেচ্ছাচারিতা করেছে। 

আরও পড়ুন: হানিমুনে স্বামীকে পিটিয়ে পালানো সেই বধূ প্রেমিকসহ গ্রেপ্তার

তিনি বলেন, রাস্তার কাজে মাটি ব্যবহার না করে ব্যাপক বালু ব্যবহার করার অভিযোগও রয়েছে। অতিরিক্ত বালু ব্যবহার করার কারণে বাঁধে এখন ফাটল ধরছে। 

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. নুর ই আলম সিদ্দিকী জানান, বিষয়টি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা দ্রুত এটা মেরামত করবেন বলে জানিয়েছেন।


একাত্তর/এসি

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর