কলেজছাত্রকে মাদক কারবারি সাজিয়ে ফাঁসানোর অভিযোগ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৪ পিএম

নোয়াখালীতে ইয়াবা কারবারি সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে কলেজছাত্রকে ফাঁসানোর অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা পুলিশের ছয় সদস্যের বিরুদ্ধে। 

গত ২৬ জুলাইয়ের এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্র শামীম আহাম্মদের পিতার দায়ের করা মামলায় পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 

অপরদিকে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, বিষয়টির তদন্ত চলছে এবং অপরাধ প্রমাণিত হলে পুলিশ সদস্য হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  

জানা গেছে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাজীনগর গ্রামের সাবেক পুলিশ সদস্য বদিউল আলমের ছেলে নোয়াখালী সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শামীম আহাম্মদ। পড়ালেখার পাশাপাশি বাড়ির পাশে কাজীনগর রাস্তার মাথায় একটি কনফেকশনারি দোকান দিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন তিনি। 

এরই সূত্র ধরে এলাকায় মাদকবিরোধী অভিযানে আসা গোয়েন্দা পুলিশের এসআই সাইদ মিয়া ও এএসআই সাকিদুল ইসলামের সঙ্গে শামীমের পরিচয় হয়।  

ভুক্তভোগী শামীম আহাম্মদ ও তার পরিবারের ভাষ্যমতে, গোয়েন্দা পুলিশের ওই সদস্যরা পুরস্কারের লোভ দেখিয়ে শামীমকে সোর্স হিসেবে কাজ করতে বললে শামীম রাজি হন। এরপর শামীমের তথ্যে মাদকবিরোধী একাধিক সফল অভিযানও পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। 

কিন্তু বিপত্তি বাধে গত ২৬ জুলাই একটি অভিযানে। ওই দিন ডিবি পুলিশের দেয়া ২০ হাজার টাকা নিয়ে শামীম ও তার এক সহযোগী সিএনজি অটোরিকশা ড্রাইভার পারভেজসহ ইয়াবার ক্রেতা সেজে জেলার হরিনারায়নপুর এলাকায় এক মাদক কারবারির কাছে যান। 

এসময় শামীম মোবাইলে ও হোয়াটসঅ্যাপে এসআই সাইদ মিয়া ও এএসআই সাকিদুল ইসলামকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের ঠিকানা দিলেও তারা যথাসময়ে পৌঁছাতে না পারায় ইয়াবা বিক্রেতাকে আটক করতে ব্যর্থ হন।

তবে পুলিশ আসার আগেই বিক্রেতা শামীমের বুকে পিস্তল ঠেকিয়ে ২০ হাজার টাকা নিয়ে তাকে ১৪০ পিস ইয়াবা দিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।

মাদক কারবারিকে ধরতে না পেরে ক্ষিপ্ত এসআই সাইদ মিয়া ও এএসআই সাকিদুল ইয়াবা কারবারির রেখে যাওয়া ১৪০ পিস ইয়াবাসহ শামীম ও তার সহযোগী পারভেজকে ডিবি কার্যালয়ে নিয়ে আসেন।এরপর শামীমের পরিবারের সদস্যদের কাছে মাদকসহ শামীমকে আটক করার খবর দেন তারা। 

খবর পেয়ে তাৎক্ষনিক শামীমের মা-বাবা ও বড় ভাই ডিবি অফিসে ছুটে যান। এ সময় তাদের সামনে শামীমকে নির্যাতন করা হয় এবং তাদের কাছ থেকে প্রথমে এক লাখ ও পরে ৫০ হাজার টাকা দাবি করা হয়। যার অডিও কল রেকর্ড সংরক্ষিত রয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

ওই দিন রাতে শামীমের পিতা এসআই সাকিদুলের হাতে ২০ হাজার টাকা তুলে দিলে তিনি আরও ২০ হাজার টাকা নিয়ে সকালে এসে শামীমকে নিয়ে যেতে বলেন। সকালে শামীমের পিতা আরও ২০ হাজার টাকা নিয়ে ডিবি অফিসে গেলে টাকা না নিয়ে আগের ২০ হাজার টাকার থেকে ১০ হাজার টাকা ফেরত দিয়ে শামীম ও তার সহযোগী পারভেজকে মাদক মামলায় জেলে পাঠান।

প্রায় দেড় মাস শামীম জেল খেটে জামিনে এসে অভিযোগ করে বলেন, ডিবি কার্যালয়ে তাকে বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করা হয়। 

এদিকে, নিরপরাধ শামীমকে মিথ্যা মাদক মামলা দিয়ে ফাঁসানোর ন্যায়বিচার চেয়ে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে করেন শামীমের পিতা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বদিউল আলম। 

তিনি জানান, আদালতে ডিবি পুলিশের ছয় সদস্য এসআই সাইদ মিয়া, এএসআই সাদিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, জাহেদুল ইসলাম, পুলিশ সদস্য সেলিম মিয়া ও শামছুদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা করলে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। 

আরও পড়ুন: ইডেনের রিভা-রাজিয়াসহ আটজনের বিরুদ্ধে মামলা

শুধু শামীম ও তার পরিবারের সদস্যরাই নয়, জেলা ডিবি পুলিশের বিরুদ্ধে আরও অনেক অপকর্মের অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী।

এ বিষয়ে জানতে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে গেলে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

তবে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত চলছে এবং অভিযুক্ত যেই হোক আইনি ব্যবস্থা নেয়া হবে। 

একাত্তর/এসজে
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর