বেনাপোল সীমান্তে দুই কেজি স্বর্ণসহ মোটরসাইকেল জব্দ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৪ পিএম

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি সদস্যরা। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন মালিপুতা এলাকা থেকে এ স্বর্ণের চালান আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান মোটরসাইকেলে যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে বেনাপোল সীমান্ত এলাকায় যাবে- এমন গোপন খবরের ভিত্তিতে আমড়াখালি বিজিবি পোস্টে নজরদারি বাড়ানো হয়। ওই পোস্টে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করতে সংকেত দিলে তিনি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে বেনাপোল সীমান্তের মালিপুতা এলাকা পর্যন্ত গেলে তিনি মোটরসাইকেল ফেলে গ্রামের মধ্যে পালিয়ে যান। 

আরও পড়ুন: কাপ্তাই হ্রদ তীরবর্তী ২১ শিক্ষা প্রতিষ্ঠানে সোলার বোট বিতরণ

তার ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।


একাত্তর/জো

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর