হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ ডাকাত আটক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:২০ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে তিনটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি ও রাম দা, বল্লম, টেটাসহ কিছু দেশীয় অস্ত্রশস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন। 

জানা গেছে, আটককৃত ডাকাতরা হলেন জিন্টু (৩৬), হারুন (৩৭), লিটন (৩৫), মোশারফ (৩৬) ও আজিম বেপারী (২৭)। 

লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, হাতিয়া উপজেলার মেঘনা নদী সংলগ্ন ঘাসিয়ার চরে একচ্ছত্র আধিপত্য বিস্তারের লক্ষ্যে ডাকাত খোকন গ্রুপ এবং ডাকাত ফোকরা বাহিনী বুধবার দিবাগত রাত তিনটার দিকে সংঘর্ষে লিপ্ত হয়- এমন খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের তিনটি দল ঘাসিয়ার চরে অভিযান চালায়। ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বিচ্ছিন্ন ভাবে নৌকাযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন: মুরগির খোপ থেকে ১১ ফুট লম্বা অজগর উদ্ধার

তিনি আরও জানান, পালিয়ে যাওয়ার সময় কোস্টগার্ড তাদের ধাওয়া করে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মেঘনা নদীর চর আবদুল্লাহ থেকে তিনটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি, ছয়টি  রামদা ও পাঁচটি বল্লমসহ ডাকাত খোকন বাহিনীর পাঁচ সদস্যকে আটক করে।  

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) জব্দকৃত অস্ত্রশস্ত্রসহ আটককৃত ডাকাতদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।  


একাত্তর/জো

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর