বগুড়ায় আওয়ামী লীগ নেতা হত্যায় গ্রেপ্তার পাঁচ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১০:২১ পিএম

বগুড়ার শেরপুর উপজেলায় আওয়ামী লীগ নেতা শেখ মর্তুজা কাওসার অভিকে (৩৮) কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজগঞ্জ জেলা ও শেরপুর উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা ও থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- শেরপুর পৌর শহরের খন্দকার পাড়ার আব্দুল্লাহ আল মাহমুদ হিমেল (৩২), পূর্ব দত্তপাড়া এলাকার সোহাগ হোসেন (৩০), নয়াপাড়া এলাকার জাহিদ হোসেন (২৬), উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ (৩৫), শেরপুর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাপ্পি (৩৭)। 

তাদের মধ্যে ছাত্রলীগ নেতা শুভ ও যুবলীগ নেতা বাপ্পিকে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা থেকে গ্রেপ্তার করে। বাকি তিনজনকে শেরপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে থানার পুলিশ। 

মামলায় নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন- উপজেলার মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহরের নয়াপাড়া (কোর্টপাড়া) এলাকার জাহাঙ্গীর আলম (৩২), শ্রমিক লীগ নেতা রকি (২৭), উলিপুরপাড়া এলাকার বাসিন্দা যুবলীগ নেতা এনামুল মুসলিমিন সোহাগ (৩৫)।

শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতোয়ার রহমান খোন্দকার জানান, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিহতের স্ত্রী খাদিজা আক্তার লিমা বাদি হয়ে আটজনের নাম এবং অজ্ঞাত আরও ৮-৯ জনের বিরুদ্ধে মামলা করেন।

তিনি জানান, গ্রেপ্তারদের শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন । পাশাপাশি অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। 

আরও পড়ুন: বাগেরহাটে এক দুর্গাপূজা মণ্ডপে ১৫১ প্রতিমা

নিহত অভি শেরপুর পৌর এলাকার খন্দকার পাড়ার মৃত হোসাইন কাওসার ফুয়াদের ছেলে। তিনি উপজেলার পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর উপজেলা পরিষদ চত্বরে সংলগ্ন এলাকায়  শক্রতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।


একাত্তর/এসি

গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শেরপুরে ভাড়াটিয়া এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে উত্তেজিত জনতা তাকে ধরে এনে পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর