বন্ধুকে এসিড ছুঁড়ে ২৪ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৪:০৬ পিএম

ঝগড়ার জেরে এসিড ছুঁড়ে নিজ বন্ধুকে ঝলসে দেওয়ার মামলায় ২৪ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শনিবার (১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে র‍্যাব-৭ চান্দগাঁও অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন র‍্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। 

গ্রেপ্তার ব্যক্তির নাম কামাল হোসেন ওরফে বালু কামাল। এসিড নিক্ষেপ ছাড়াও চুরি-ডাকাতি ও মাদক মামলাসহ কামালের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 

র‍্যাব-৭ অধিনায়ক জানান, রেফ্রিজারেটর ঠিক করার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন জাকারিয়া ও কামাল। ১৯৯৮ সালের ১৮ সেপ্টেম্বর দোকানের কাজ নিয়ে ঝগড়ার জেরে রং চা বলে বন্ধু জাকারিয়াকে এসিড খাওয়ানোর চেষ্টা করে কামাল।

খেতে না চাওয়ায় জাকারিয়ার মুখে এসিড ছুঁড়ে মারে কামাল। এতে জাকারিয়ার একটি চোখ নষ্ট হওয়া সহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। 

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

র‍্যাব-৭ অধিনায়ক এম এ ইউসুফ আরও জানান, এ ঘটনার পরপরই ছদ্মবেশে ঢাকা-চট্টগ্রাম ও চাঁদপুরসহ বেশকিছু জেলায় পালিয়ে বেড়ান কামাল। কখনো সবজি বিক্রেতা ও কখনো মাছের আড়তে কাজ করেন তিনি। 

সবশেষ গত ২৪ এপ্রিল এ মামলায় আদালত কামালের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিলে শুক্রবার কামালকে গ্রেপ্তার করে র‍্যাব। 


একাত্তর/এসজে

চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। ঘাটে যে সব সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে।
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর