লরি-মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০১:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিলেটগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি একটি সিএনজি চালিত অটোরিকশায় ধাক্কা দিলে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। 

রোববার (২ অক্টোবর) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুরের শশই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তারা দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছিলেন বলে জানান তাদের স্বজনরা।

জানা গেছে, নিহতরা হলেন সুমন গোস্বামী (৩১) ও মোহন বণিক (৩০)। নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ বসু জানান, মহাসড়কের শশই নামক স্থানে সিলেটমুখী লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোকে ধাক্কা দেয়। এসময় মাইক্রোটি পাশে থাকা অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়। 

আরও পড়ুন: গাজীপুরে তরুণের খণ্ডিত মরদেহের সাত টুকরা উদ্ধার

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত লরি, মাইক্রোবাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে বলেও জানান ওসি। 


একাত্তর/জো 

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর