গুলি করে ও এসিড পান করিয়ে যুবক হত্যার অভিযোগ

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১১:৩৬ এএম

যশোরে বাড়ি থেকে ডেকে নেয়ার একদিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে গুলি করে, কুপিয়ে ও এসিড পান করিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। 

রোববার (২ অক্টোবর) রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার নারায়ণপুর শ্মশান ঘাটের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত রনি (২২) যশোর সদরের চাঁচড়া গোলদারপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকার বাবুর আলীর ছেলে। তিনি কুমিল্লায় একটি কোম্পানির অধীনে বিদ্যুতের টাওয়ার স্থাপনের কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা। 

স্বজনদের দাবি, ওই এলাকার ইমরোজ নামে এক যুবককে হত্যার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। 

পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

নিহতের স্বজনরা জানান, সম্প্রতি ছুটিতে বাড়ি আসেন রনি। শনিবার বিকেলে একই এলাকার রকি, ইসজাজুল ও ইউসুফ পূজা দেখার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। 

এরপর বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। রোববার রাতে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে নারায়ণপুর শ্মশান এলাকার একটি পুকুর থেকে রনির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

স্বজনদের অভিযোগ, রনিকে বুকের বামপাশে একটি গুলি করে, শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে ও অ্যাসিড পান করিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। 

আরও পড়ুন: যুবককে গলাকেটে হত্যা, স্ত্রী পলাতক

তারা আরও জানান, নিহত রনি ভাতুরিয়া এলাকার ইমরোজ হত্যা মামলার আসামি ছিলেন। সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে দাবি তাদের।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আকিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে রনির মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

তবে এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 


একাত্তর/এসজে

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর