চাকরি না করে ঘরে বসেই জেস মৃ’র লাখ টাকা আয়

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০১:৩০ পিএম

মধুপুরের গভীর জঙ্গলের মাঝে ছোট্ট একটি গ্রাম। জীবনের সাথে লড়াই করে সেখানে টিকে আছে একটি মাত্র গারোপল্লী। 

এবার সেই পল্লীতেও খোঁজ পাওয়া গেল এক আদিবাসী ফ্রিল্যান্সারের। সামান্য বিদ্যুৎ আর দুর্বল গতির ইন্টারনেট দিয়েই জেস মৃ নামের সেই ফ্রিল্যান্সার বনে বসেই আয় করছেন লাখ টাকা। 

বনের মাঝে মেঠো রাস্তা। সেই রাস্তা বেয়ে আরও দশ মাইল পথ পাড়ি দিয়ে নিজের বাড়িতে ঢুকতে হয় গারো পুত্র জেস মৃকে। সেখানে মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়। 

নেটওয়ার্কের দুর্বলতায় ইন্টারনেটের গতিও থেমে যায়। তারমধ্যেও ফ্রিল্যান্সিংয়ের কাজে দিনভর ডুবে থেকে আয় করছেন হাজার ডলার।

অনার্স শেষ করেই জেস মৃ বুঝেছিলেন চাকরি করা তার পক্ষে সম্ভব নয়। ২০১৭ সালে তাই গ্রাফিক্স ডিজাইনের কোর্স করেই নেমে যান ফ্রিল্যান্সিয়ে। 

মাত্র দুমাসের মধ্যেই ডলার আয় করতে শুরু করেন। বনে বসেই জেস মৃর আয় এখন প্রায় দুই লাখ টাকা। 

তিনি জানান, ইন্টারনেট আর বিদ্যুৎ আরেকটু অনুকূলে থাকলেই এই আয় আরও কয়েকগুণ বাড়তে পারতো।

আরও পড়ুন: গ্রামে বসেই দু’লাখ টাকা আয় করছেন তৃষ্ণা দেও

জেস মৃ একাই বদলে দিয়েছেন নিজের গারো পল্লীর চিত্র। এই সম্প্রদায়ের অনেকেই এখন ঝুঁকছেন ফ্রিল্যান্সিংয়ে। 

তারা বিশ্বাস করে ল্যাপটপে ইন্টারনেট থাকলে শুধু বনে নয়, যে কোন জায়গায় বসেই আয় করা সম্ভব।


একাত্তর/এসজে

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
চার মাসের এক নবজাতককে বিক্রি করে দিয়ে শখের নানা উপকরণ কিনেছেন এক মা। ৪০ হাজার টাকায় ওই নবজাতক বেচে তিনি নাকের নথ, পায়ের নূপুর, মোবাইল ফোন ও জুতা কেনেন। এ খবর পুলিশের কানে গেলে শিশুটিকে উদ্ধার করে...
টাঙ্গাইলে বাস ও পিকআপের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলে দুই জন এবং আরও দুই জন হাসপাতালে মারা গেছেন।
টাঙ্গাইলে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চার জন নিহত হয়েছেন। শনিবার সকাল জেলার মধুপুর ও গোপালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর