দুই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত তিন

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১০:৫৭ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে মুরগী বোঝাই ও গরুবাহী দুই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গরুবাহী পিকআপের চালক নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নওদা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

জানা গেছে, নিহত চালক বাবুল হোসেন (৪৫) নীলফামারীর সৈয়দপুর উপজেলার চিকলী গ্রামের বাসিন্দা। আহতরা হলেন ওই উপজেলার কাইয়ুম হোসেনের ছেলে সোহেল (২৫) সিপাহিপাড়ার আজিজার রহমানের ছেলে শফি (৪০) ও জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের আক্কাস আলীর ছেলে আবু ছায়েদ (২৫)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচবিবি থেকে একটি গরু বোঝাই পিকআপ ভ্যান সৈয়দপুর যাচ্ছিল এবং অপরদিকে দিনাজপুরের বিরামপুর থেকে মুরগি বোঝাই পিকআপ ভ্যান জয়পুরহাটে যাচ্ছিল। নওদাতে পিকআপ ভ্যান দুইটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। মুরগি বোঝাই পিকআপ ভ্যানটির বেপরোয়াভাবে দ্রুতগতিতে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলেও জানান তারা।

আরও পড়ুন: তাড়াশে নারী চিকিৎসককে উত্যক্ত করার দায়ে তরুণ আটক

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করেন। সেখানে এক চালককে মৃত ঘোষণা করে গুরুতর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


একাত্তর/জো

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর