হবিগঞ্জে সকল ধরনের গণপরিবহন চলাচল বন্ধ

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১০:৩৫ এএম

হবিগঞ্জে বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের কারণে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকছে বলে জানা গেছে।

শনিবার (৮ অক্টোবর) শ্রমিক ইউনিয়নের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

জানা যায়, এ নির্বাচনের জন্য হবিগঞ্জ থেকে কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যাচ্ছে না। এছাড়াও আভ্যন্তরীণ সড়কেও সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। 

এসব তথ্য জানিয়ে শ্রমিক সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান জানান, ঢাকা-সিলেট মহাসড়কে দেশের প্রায় সব রুটের গাড়ি চলাচল করবে। তাই এ সিদ্ধান্তে হবিগঞ্জের মানুষের তেমন দুর্ভোগ পোহাতে হবে না। 

আরও পড়ুন: বিয়েবাড়িতে ফুল ছেঁড়া নিয়ে মারামারি, আহত ছয়জন

উল্লেখ্য, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জেকে অ্যান্ড এইচকে হাই স্কুল অ্যান্ড কলেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২০টি পদে ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে সভাপতি পদে সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক পদে শাহীদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১৮ পদে ৪৮ প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে দুই হাজার ৩৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


একাত্তর/জো

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
রাজধানী ঢাকা থেকে অপহৃত হওয়ার চার দিন পর হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
হবিগঞ্জের মাধবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে বাসার মালামালবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর