পোরশা সীমান্তে গরু চোরাকারবারি আটক

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১১:৫৭ এএম

নওগাঁর পোরশা সীমান্তে এক গরু চোরাকারবারি তরুণকে আটক করেছে নিতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। 

শনিবার (৮ অক্টোবর) ভোরে সীমান্তের ২৩০ নং মেইন পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়।  

জানা গেছে, আটককৃত ইয়াদুল ইসলাম (২৮) উপজেলার নিতপুর দিয়াড়াপাড়া গ্রামের তৌফিজুলের ছেলে।

১৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন নিতপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আলমগীর হোসেন জানান, মধ্যরাতে নীতপুরে বাংলাদেশী সীমান্ত পার হয়ে ৭-৮ জন গরু চোরাকারবারি অবৈধভাবে গরু আনতে ভারতের মালদা জেলায় যান। ভোরে বিএসএফের টহলরত সদস্যরা ধাওয়া করলে ভারতের মধ্যে গরু ছেড়ে দিয়ে সীমান্ত পেরিয়ে আবার তারা দেশে ফিরে আসতে শুরু করেন। এসময় অন্যরা পালিয়ে গেলেও ইয়াদুল ইসলামকে নিতপুর-ভারত সীমান্তের ২৩০ নং মেইন পিলারের কাছে টহলরত বিজিবি সদস্যরা আটক করেন।

আরও পড়ুন: দামুড়হুদা বাজারে আগুনে জুতার দোকান পুড়ে ছাই

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা দায়ের শেষে ইয়াদুল ইসলামকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি। 


একাত্তর/জো

অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর