ঠিকাদারকে মারধর: এমপি শিমুলের ভাগ্নে গ্রেপ্তার

আপডেট : ২৫ মে ২০২১, ১০:২৪ পিএম

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে লাঞ্ছিত করার মামলায় নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ভাগ্নে নাফিউল ইসলাম অন্তরকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ মে) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের বড়গাছা এলাকার নিজ বাসা থেকে অন্তরকে গ্রেফতার করে পুলিশ।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, মামলা দায়েরের পর থেকেই নাফিউলকে ধরতে সম্ভাব্য সকল স্থানে অভিযান চালায় পুলিশ। পরে মঙ্গলবার বিকালে শহরের বড়গাছা এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল বুধবার তাকে আদালতে তোলা হবে। 

এর আগে নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী আবু রায়হানকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ভাগ্নে এবং সেচ্ছাসেবকলীগ নেতা নাফিউল ইসলাম অন্তরের বিরুদ্ধে। 

এদিকে নাফিউল আলম অন্তরের বাবা মীর আমিরুল ইসলাম জাহান পানি উন্নয়ন বোর্ডের একজন ঠিকাদার এবং নাটোর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ।

পুলিশ জানায়, সোমবার বিকেলে ঠিকাদারি কাজের মান নিয়ে মীর আমিরুল ইসলাম জাহানের সাথে কথা বলার এক পর্যায়ে প্রকৌশলীর উপর চড়াও হন পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার আমিরুল ইসলাম জাহানের ছেলে এবং নাটোর পৌর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাফিউল ইসলাম অন্তর।  

এসময় প্রকৌশলী আবু রায়হান শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে আনেন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার রাতেই নাফিউলকে আসামি করে সরকারি কাজে বাধাদান এবং কর্মকর্তাকে মারধরের অভিযোগে নাটোর থানায় মামলা করেন প্রকৌশলী আবু রায়হান।

এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এক বিজ্ঞপ্তিতে এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে। রাজধানীর পানি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন এবং সাংবাদিক সম্মেলন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা। 


একাত্তর/আরএইচ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
কুমিল্লার গোবিন্দপুরে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল তিনটার দিকে গোবিন্দপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। 
মাদারীপুরে মোটরসাইকেল চালক শাহাদাত ঘরামী (২৮) হত্যা মামলায় ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থাদণ্ডাদেশ দেয়া হয়েছে। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর