নোয়াখালীতে চোরাই বাইকসহ দু'জন আটক

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১২:১০ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

শনিবার (৮ অক্টোবর) দুপুর দুইটার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের হারিছ চৌধুরী বাজার থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, আটককৃত দুইজন হলেন চরজুবলীর চরব্যাগ্যা গ্রামের আবু তাহেরের ছেলে ওমর ফারুক (১৯) ও সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর মহল্লার মিজানুর রহমানের ছেলে মো. মিনহাজুল রহমান অপু (১৯)।  

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার কালিকাপুর গ্রামের ওসমান হাজী বাড়ি থেকে দেলোয়ার হোসেন দিদার নামে একজনের একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল চুরি হয়। এরপর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চোরাই মোটরসাইকেলসহ দুজন কিশোর সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারে আসলে স্থানীয় লোকজন মোটরসাইকেল চোর সন্দেহে তাদের আটক করে। খবর পেয়ে চরজব্বর থানার পুলিশ ওই দুই কিশোরকে তাদের হেফাজতে নেয়। 

আরও পড়ুন: কেরানীগঞ্জে চোর সন্দেহে পিটিয়ে তরুণকে হত্যা

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, একটি চোরাই মোটরসাইকেলসহ জনতা দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। ওই মামলায় রোববার (৯ অক্টোবর) সকালে তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। 


একাত্তর/জো

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর