পদ্মার চরে পটল তুলতে গিয়ে নৌকা ডুবে কৃষকের মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০৬:৩৩ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে দুই ভাইয়ের সাথে টিনের ডিঙি নৌকায় করে পদ্মার চরের মাঠে পটল তুলতে যাওয়ার পথে নৌকা ডুবে নিহত হয়েছেন এক কৃষক। 

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটেছে। 

জানা গেছে, নিহত কৃষক আবু বক্কর প্রামাণিক (৫৮) উপজেলার সদকী ইউনিয়নের দক্ষিণ রামকৃষ্ণপুর গ্রামের মৃত হাকিম প্রামাণিকের ছেলে ও চার সন্তানের জনক।

ফায়ার সার্ভিস ও নিহতদের স্বজনরা জানায়, টিনের তৈরি ছোট ডিঙি নৌকায় করে হাসিমপুর এলাকার পদ্মার চরে নিজেদের পটল ক্ষেতে পটল তুলতে যাচ্ছিলেন তিন ভাই। নদীর মাঝখানে নৌকাটি কাঁত হয়ে গেলে বড় ভাই বিল্লাল প্রামাণিক স্প্রে মেশিন ও মোবাইল নিয়ে সাঁতরে কিনারায় চলে যান। আরেক ভাইকাদের প্রামাণিকও সাঁতরে কিনারে উঠে পড়েন। কিন্তু পদ্মায় ডুবে যান আবু বক্কর প্রামাণিক। পরে স্থানীয়রা ডুব সাঁতার দিয়ে তার মরদেহ উদ্ধার করেন। 

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে স্থানীয়দের কাছ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন: সাতক্ষীরায় এক কেজি স্বর্ণসহ সীমান্তে একজন আটক

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন হোসাইন জানান, দুর্ঘটনাটি নদীতে হওয়ায় নৌ-পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।


একাত্তর/জো

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর