গাংনীতে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০৮:১৩ পিএম

মেহেরপুরের গাংনীতে চলন্ত পাখি ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এলজিইডির এক নারী শ্রমিকের মৃত্যু ঘটেছে। 

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে গাংনীর সাহেবনগর গ্রামে এ ঘটনাটি ঘটে। 

জানা গেছে, নিহত শ্রমিক নাজমা খাতুন (২৬) তেঁতুলবাড়িয়া ইউনিয়নের দায়েরপাড়া গ্রামের আসমত আলীর মেয়ে।

তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস জানান, নাজমা খাতুনসহ কয়েকজন নারী শ্রমিক রাস্তার কাজের জন্য সাহেবনগরে আসছিলেন। এসময় নাজমার ওড়না পাখি ভ্যানের চাকায় পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু ঘটে। 

আরও পড়ুন: পুলিশ পরিচয়ে এটিএম থেকে টাকা হাতানো চার প্রতারক গ্রেপ্তার

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দাফনের জন্য স্বজনদের অনুমতি দেয়া হয়েছে।  


একাত্তর/জো

দেশের বিচারিক ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করে মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে শেষ হয়েছে একটি শিশু ধর্ষণ মামলার বিচারপ্রক্রিয়া। সশরীর ও ভার্চুয়াল প্রযুক্তির সমন্বয়ে মাত্র তিন দিনে সাক্ষ্য গ্রহণ ও জেরা...
তিনি একজন সাধারণ হোমিওপ্যাথি চিকিৎসক। অথচ প্যাড ও সাইনবোর্ডে নিজেকে দাবি করেন ভারতের কলকাতা থেকে নাক, কান ও গলা (ইএনটি) বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ হিসেবে। বিশেষজ্ঞ সেজে দীর্ঘ দিন ধরে...
মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির মাইক্রোবাস ঘুমন্ত মানুষের ঘরের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। এ ঘটনায় ঘরের দেওয়াল চাপা পড়ে আরশাদ আলী নামের এক...
মেহেরপুরের গাংনী এবং কিশোরগঞ্জের ভৈরবে পানিতে ডুবে ও ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মেহেরপুরে নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং ভৈরবে কয়েক দিন ধরে নিখোঁজ থাকা এক শিশুর মরদেহ...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর