ঠাকুরগাঁওয়ে গাছ কাটার অপরাধে কাউন্সিলর আটক

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৯:২৪ পিএম

ঠাকুরগাঁও শহরের জাগরণী ক্লাব পুকুর পাড়ের একটি বড় মেহগনি গাছ রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগে পৌরসভার করা অভিযোগে ১নং ওয়ার্ড কাউন্সিলর জামিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) বিকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি জানান, শনিবার (৮ অক্টোবর) রাতে শহরের জাগরণী ক্লাব পুকুর পাড়ের একটি মেহগনি গাছ কেটে ফেলা হয়। পরদিন এলাকাবাসী গাছটি দেখে থানায় খবর দেয়। পরে বনবিভাগ গাছটি জব্দ করে। এই বিষয় নিয়ে পৌরসভার ইঞ্জিনিয়ার বাদি হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন। তারই প্রেক্ষিতে বিকেলে কাউন্সিলর জামিরুলকে আটক করা হয়।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকার

এদিকে, পৌরসভার প্যানেল মেয়র কাইয়ুম চৌধুরী জানান, তারা পৌরসভার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। সেটার ভিত্তিতে ওই কাউন্সিলরকে আটক করা হয়েছে। তারাও বিষয়টি তদন্ত করে দেখছেন বলেও জানান প্যানেল মেয়র।


একাত্তর/জো 

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য পদত্যাগী মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের...
ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
শুধু আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়, এর জন্য সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর