ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫ রেলটিকেটসহ দুই কালোবাজারি আটক

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৯:৫৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর ট্রেনের ৪৫টি টিকেটসহ দুই কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে ফাঁড়ির পুলিশ। 

বুধবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর পৌর শহরের পৈরতলা গ্রামের বাসিন্দা মৃত সোলেমানের ছেলে মো. সারোয়ার (২৩) ও ইনু মিয়ার ছেলে জুয়েল মিয়া (২২)।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, গোপন খবরের ভিত্তিতে রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে দুই টিকেট কালোবাজারিকে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৪৫টি টিকেট উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: আদমদীঘিতে ইউনিয়ন পরিষদে হামলা, লুটপাট ও ছবি ভাঙচুর 

তাদের বিরুদ্ধে টিকেট কালোবাজারির অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান রেল-পুলিশের এই কর্মকর্তা।


একাত্তর/জো

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর