ইউপি কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট

ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদকসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০৪:৪৬ পিএম

বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনায় ছাতিয়ানগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষারসহ ২৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। 

বুধবার (১২ অক্টোবর) বিকেলে ২৭-২৮ জন দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে প্রবেশ করে এক গ্রাম পুলিশ সদস্য ও ইউনিয়ন পরিষদ সচিবকে লাঠিপেটা করে আহত করে এবং পরিষদের আসবাবপত্র, ছবি ও কম্পিউটার ভাঙচুর করে আলমারিতে থাকা প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে চলে যায়। 

স্থানীয়রা আহত ইউনিয়ন পরিষদের সচিব কুদরত-ই-এলাহী ও গ্রাম পুলিশ আয়েন উদ্দীনকে উদ্ধার করে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এ ঘটনায় ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব কুদরত-ই-এলাহী বাদি হয়ে বুধবার রাতেই আদমদীঘি থানায় তুষারসহ ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১৩-১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: কুষ্টিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার

মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার জানান, ইউপি কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৩-১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


একাত্তর/জো 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর