শীতলক্ষ্যায় ট্রলার ডুবে তিন তরুণ নিহত

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১০:৩৫ এএম

নারায়ণগঞ্জ নগরের শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ খেয়া ঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় মো. শাওন, শাহ পরাণ জিমি ও মো. রিফাত নামের তিন যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা।

নারায়ণগঞ্জ নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান উদ্দিন স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, রাত ১০টার দিকে ১০-১২ জন যুবক নবীগঞ্জ খেয়াঘাট দিয়ে নদী পারাপারের জন্য ট্রলার ওঠে। 

মাঝপথে গেলে যুবকরা উল্লাস করতে করতে ট্রলারের অগ্রভাগে চলে গেলে ট্রলারটা একদিকে কাত হয়ে ডুবে যায়। বাকীসব সাঁতার কেটে তীরে উঠতে পারলেও শাওন শাহপরান জিমি ও রিফাত নিখোঁজ থাকে। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় শনাক্ত করে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন জানান, রাত সাড়ে ১২টায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আর কোনো নিখোঁজের খবর না থাকায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছ। 


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর