চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩৫ জেলে আটক

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১১:৩৩ এএম

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৩৫ জেলেকে আটক করা হয়েছে। 

শনিবার (১৫ অক্টোবর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পদ্মা মেঘনার বিভিন্ন এলাকায় মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনাকালে তাদেরকে আটক করে নৌ-পুলিশ। 

পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে ১২ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং ১৯ জনের বিরুদ্ধে মৎস্য আইনে পাঁচটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বাকী চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের সতর্ক করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। 

আরও পড়ুন: স্কুলব্যাগের জন্য গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

চাঁদপুর সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, এসব অভিযানে ৯৩ কেজি ইলিশ মাছ ও প্রায় ৫০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মাছগুলো বিভিন্ন এতিমখানা বিতরণ করা হয় এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির হিলা মাছ। পরে স্থানীয় মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর