শ্যামনগরে জমি নিয়ে বিরোধে একজন নিহত, দুই আটক

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১২:১৫ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধে একজন নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৫ অক্টোবর) সকাল সাতটার দিকে উপজেলার ভরুলিয়া ইউনিয়নে হাটতলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আব্দুর রাজ্জাক গাজী (৬০) ওই গ্রামের বাসিন্দা। আটককৃত আয়জুল ইসলাম ও তার ভগ্নীপতি ইয়াকুব আলীও একই গ্রামের। 

শ্যামনগর উপজেলার ভরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাফরুল্লাহ জানান, ৩০ কাঠা জমি নিয়ে আব্দুল রাজ্জাক গাজী, তার ভাই শাহাদাৎ গাজী ও প্রতিবেশী আয়জুল

ইসলামের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিসও হয়েছে। সকালে আব্দুর রাজ্জাক ওই জমিতে ঘর বাঁধতে গেলে বিরোধের সূত্রপাত ঘটে। এসময় আয়জুলের নেতৃত্বে তার লোকজন আব্দুল রাজ্জাককে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নিহত হন।

আরও পড়ুন: চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩৫ জেলে আটক

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শিদ জানান, নিহত আব্দুর রাজ্জাকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করেনি।


একাত্তর/জো 

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
নরসিংদীতে সংঘটিত একটি ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই মূলহোতাকেও গ্রেপ্তার করা হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর