বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ইউপি সদস্যের মেয়ে

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৯:৩৮ পিএম

নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের এক ইউপি সদস্যের ১৫ বছর বয়সী কন্যার বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার দেবীপুর গ্রামে ওই ইউপি সদস্যের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ। 

বাল্যবিয়ের শিকার হতে যাওয়া ওই স্কুলছাত্রী স্থানীয় একটি স্কুল থেকে সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছে। 

ইউএনও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতসহ সরেজমিনে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ১৮ বছরের আগে বিয়ে না দিতে বর-কনে দুই পক্ষের অভিভাবকদের মুচলেকা নেওয়া হয়।

আরও পড়ুন: রাণীনগরের কাশিমপুর রাজবাড়ি এখন গোয়াল ঘর

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম থানা পুলিশ।


একাত্তর/এসি

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর