বেনাপোলে ট্রাকচাপায় ভারতীয় ট্রাক ড্রাইভার নিহত

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১১:২৩ এএম

যশোরের বেনাপোলে বাংলাদেশি মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভারতীয় ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। 

রোববার (১৬ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানার সামনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পণ্যবোঝাই বাংলাদেশি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের সময় এক ভারতীয় ট্রাক ড্রাইভার ট্রাকের চাকায় পিষ্ট হন। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, সকাল সাড়ে সাতটার দিকে ভারতীয় আমদানি পণ্যবাহী ট্রাকের ড্রাইভার শ্যাম সুন্দর পোর্ট থানার সামনে ট্রাক রেখে সড়কের পাশে চা খেতে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা রপ্তানি পণ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। 

আরও পড়ুন: উখিয়ায় দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

পোর্ট থানা পুলিশ বাংলাদেশী ট্রাকটির চালক চুয়াডাঙ্গার আলমপুর উপজেলার হাকিমপুর গ্রামের শিলন হোসেনকে আটক করেছে বলেও জানান ওসি।


একাত্তর/জো

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর