লক্ষ্মীপুরে তালাবন্ধ ঘর থেকে বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৫:৫৬ পিএম

লক্ষ্মীপুর সদরে তালা বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীর প্রায় অর্ধেক গলে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শাকচর গ্রাম থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন- আবু সিদ্দিক মিয়া (৭০) ও তার স্ত্রী আতরেন ন্নেছা (৬৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় ভুট্টু চৌধুরী ও নিহতের ভাতিজা কামাল জমি রেজিস্ট্রির বিষয়ে ওই বাড়িতে আসেন। তারা দরজার বাইরে তালা দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখার চেষ্টা করেন। 

এসময় ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিলো। পরে প্রতিবেশীরা জড়ো হয় এবং পুলিশ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে ঘরে ঢুকে তাদের মরদেহ উদ্ধার করে।

সিদ্দিক মিয়ার ভাই খোকন মিয়া জানান, ভাই-ভাবির ঘরে সন্তান ছিল না। তবে শাহজাহান নামে এক পালক ছেলে রয়েছে।

হত্যার বিচার দাবি করে তিনি বলেন, সম্পত্তির লোভে এই হত্যা ঘটানো হতে পারে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে তাদের গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সিদ্দিক মিয়ার ভাই খোকন মিয়া বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। লাশ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে মোমবাতির আগুনে দগ্ধ নারীর মৃত্যু

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।


একাত্তর/এসি

উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর