রামপালে ট্রাংকের তালা ভেঙে বৃদ্ধার মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১০:০৬ পিএম

বাগেরহাট জেলার রামপাল উপজেলায় নিজ বসতঘরে তালাবন্ধ ট্রাংকের ভেতর থেকে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ অক্টোবর) বিকালে উপজেলার বেতকাটা গ্রামে ওই বৃদ্ধার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত বৃদ্ধা নিহারিকা হালদার (৭৫) ওই গ্রামের মৃত ক্ষিতিশ হালদারের স্ত্রী এবং ওই বাড়িতে একাই বসবাস করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, তার একমাত্র ছেলে চাকরিজীবী ও তিন মেয়ে বিবাহিত। তিনি নিজের বসতবাড়িতে একা বসবাস করতেন। তার ঘর ২-৩ দিন ধরে তালাবন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হলে বিকালে তারা মেজো মেয়ে রাধিকা শিকদারকে খবর দেন। রাধিকা এসে ঘর তালাবন্ধ অবস্থায় দেখে স্থানীয়দের সহায়তায় ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ঘরে থাকা একটি ট্রাংক থেকে দুর্গন্ধ পেয়ে তিনি পুলিশে খবর দেন। 

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, খবর পেয়ে রামপাল থানা পুলিশ গিয়ে ঘরে থাকা ট্রাংকের তালা ভেঙে নিহারিকা হালদারের মরদেহ উদ্ধার করে। তিনিসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: শার্শা সীমান্তে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ তরুণ আটক

মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/জো 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর