মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৯:১৩ পিএম

নরসিংদীর শেখেরচরের একটি মাদ্রাসা থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১৯ অক্টোবর) শেখেরচর জামিয়া কওমিয়া মহিলা মাদ্রাসা ভবনের চার তলার একটি টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা।

জানা গেছে, নিহত আফরিন (১৬) সদর ওই মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী। 

মাদ্রাসার শিক্ষকরা জানান, ক্লাস থেকে শিক্ষকের অনুমতি নিয়ে টয়লেটে যান আফরিন। পরে দীর্ঘক্ষণ চলে গেলেও তিনি ফিরে আসেননি।এক পর্যায়ে খুঁজতে গেলে টয়লেটের ভেতরে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

মাদ্রাসা শিক্ষক ও পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন ধরেই মাদরাসায় যেতে অনীহা প্রকাশ করে আসছিলেন আফরিন। প্রতিদিনের মতো বুধবার সকালেও তাকে জোর করে মাদরাসায় দিয়ে যান তার বাবা। 

পরে দুপুর একটার দিকে শ্রেণি শিক্ষকের অনুমতি নিয়ে টয়লেটে যান তিনি। দীর্ঘক্ষণ পর ঝুলন্ত অবস্থায় টয়লেট থেকে তাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

আফরিনের বাবা মো. ডালিম মিয়া জানান, বেশ কিছুদিন ধরেই মাদ্রাসায় যেতে চাচ্ছিল না তার মেয়ে। 

আরও পড়ুন: চলতি নৌকা থেকে লাফিয়ে পালালো দণ্ডপ্রাপ্ত আসামি

তিনি বলেন, পড়াশোনার কথা চিন্তা করে তার অনিচ্ছাসত্ত্বেও আজ আমি তাকে মাদ্রাসায় দিয়ে আসি। পরে দুপুরে এক শিক্ষকের ফোন পেয়ে হাসপাতালে গিয়ে দেখি আমার মেয়ে মারা গেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বিষয়টি খতিয়ে দেখছেন তারা। সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। 


একাত্তর/এসজে

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর