ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্মাণাধীন ভবনে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের গিরিশনগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত নাঈম (২০) ওই এলাকার আবদুল আজিজ মাষ্টারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম বিকালে পাশের বাড়ির একটি নির্মাণাধীন ভবনে বৈদ্যুতিক কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক মো. জহিরুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট নাঈমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: হিলি চেকপোস্টে ২৪ স্বর্ণের বারসহ পাঁচজন আটক
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
একাত্তর/জো
