সাংবাদিক আমির খসরুর মায়ের খুনি সন্দেহে আটক এক

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১১:২৯ পিএম

সাংবাদিক আমির খসরুর মা সেতারা হালিম হত্যার পাঁচ মাস পর সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পিরোজপুরের পুলিশ।  

বুধবার (১৯ অক্টোবর) পিরোজপুর শহরের ভাগরথী চত্বর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে পিরোজপুর ডিবি পুলিশের (দক্ষিণ) ওসি মো. জাকারিয়া জানান।

জানা গেছে, গ্রেপ্তার শুক্কুর আলী হাওলাদার (৩৫) পিরোজপুর শহরের সিআইপাড়া এলাকার হাবিব হাওলাদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

উল্লেখ্য, গত ১৬ মে সকালে পিরোজপুর পৌর শহরের সিআইপাড়া এলাকার নিজ বাসভবন থেকে সাংবাদিক আমির খসরুর মা সেতারা হালিমের লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনার তিন দিন পরে ১৮ মে আমির খসরু বাদী হয়ে অজ্ঞাত আসামি করে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা করেন।

পিরোজপুর ডিবি পুলিশের (দক্ষিণ) ওসি জাকারিয়া বলেন, সেতারা হালিম হত্যা মামলাটি ছিল সম্পূর্ণ ক্লুলেস। থানা পুলিশের সঙ্গে সঙ্গে ডিবি পুলিশও এর তদন্ত করে আসছিলো। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন কৌশল ব্যবহার করে পাঁচ মাস পরে আসামি রাজমিস্ত্রি শুক্কুর আলী হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: হলের বারান্দা থেকে পড়ে রাবি ছাত্রের মৃত্যু, রামেকে বিক্ষোভ

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, সেতারা হালিমের বাড়িতে শুক্কুর আলী রাজমিস্ত্রির কাজ করেছেন। ফলে ঘরের ভিতরের প্রবেশের জায়গাগুলা তার পরিচিত ছিলো। টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরির জন্যই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। আরও কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 


একাত্তর/এসজে

সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অবস্থায় লাশবাহী গাড়ি নিয়ে নিজ গ্রামসহ প্রেসক্লাবের সামনে যুবদল নেতার হত্যার বিচার দাবিতে বিক্ষোভসহ...
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চার জন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর